google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Mridul Baye Bokul Chaye - মৃদুল বায়ে বকুল ছায়ে

Mridul Baye Bokul Chaye - মৃদুল বায়ে বকুল ছায়ে
মৃদুল বায়ে বকুল ছায়ে
গোপন পায়ে কে ওই আসে।
আকাশ-ছাওয়া চোখের চাওয়া
উতল হাওয়া কেশের বাসে॥

উষার রাগে সাঁঝের ফাগে
যুগল তাহার কপোল রাঙে,
কমল দুলে সুর্য্য শশী
নিশীথ-চুলে আঁধার-রাশে॥

চরণ-ছোঁয়ায় পাতার ঠোঁটে
মুকুল কাঁপে কুসুম ফোটে,
আঁখির পলক- পতন-ছাঁদে
নিশীথ কাঁদে দিবস হাসে॥

গ্রহের মালা অলখ-খোঁপায়,
কপোল শোভে তারার টোপায়,
কুসুম-কাঁটায় আঁচল বাধে
রুমাল লুটায় সবুজ ঘাসে॥

তোমার লীলা- কমল করে
নিখিল-রানি! দুলাও মোরে।
ঢুলাও আমার সুবাসখানি
তোমার মুখের মদির-শ্বাসে॥

No comments:

Post a Comment