google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Koshto kake bole by ayub bacchu - কষ্ট কাকে বলে আইয়ুব বাচ্চু


আইয়ুব বাচ্চু

আমার একটা নির্ঘুম রাত
তোমার হাতে তুলে দিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে,
কষ্ট কাকে বলে। 
আমার নষ্ট হওয়ার একটা পলক
নিজের চোখে তুলে নিলেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে। 
আমার দীর্ঘঃশ্বাসের একটা স্রোতে
তোমার সুখের তরী ভাসালেই
বুঝতেই তুমি কষ্ট কাকে বলে।

Oi rat ghumalo By Ayub Bachchu - ওই রাত ঘুমালো ওই চাঁদ ঘুমালো আইয়ুব বাচ্চু


আইয়ুব বাচ্চু

ওই রাত ঘুমালো, ওই চাঁদ ঘুমালো
নিভে গেছে একে একে সব আলো
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো। 
নিশ্চুপ রাত কাটে একা নীরবে,
অসহ্য কষ্টে ঝড় উঠে বুকে
দুঃখ গড়িয়ে পড়ে শুধু দুচোখ বেয়ে
আসে নাতো ঘুম, শুধু যায় ফাঁকি দিয়ে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো। 
ফুরাবে রাত জানি আলো আসবে,
নিঝুম স্বপ্নেরা ফিরে যাবে নীড়ে
ঘুম ভেঙে ব্যস্ততা জেগে উঠবে,
শুধু দুঃখ আমার কাছে আসে বারে বারে।
আমি জেগে আছি একা,
ঘুম নেই চোখে, ঘুম নেই চোখে।
এ জীবন আমার এলোমেলো।

Ferari ei monta amar by Ayub Bachchu - ফেরারী এই মনটা আমার - এল আর বি


ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবার

যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

Ghumonto Shohore By Ayub Bachchu - ঘুমন্ত শহরে - আইয়ুব বাচ্চু


ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে

মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে

এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

Madhobi By LRB - Madhobi By Ayub Bachchu - মাধবী - এল আর বি


চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

Shei Tumi By Ayub Bachchu - Cholo Bodle Jai By Ayub Bachchu - চলো বদলে যাই - আইয়ুব বাচ্চু


সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরও সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আজ আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় জুড়ে
আমার অপরাধ ছিল যতো তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকেরই গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

Se khobor ami rakhi by Tahsan - সে খবর আমি রাখি তাহাসান


কন্ঠঃ তাহসান
কথাঃ জুয়েল/জর্জ
টিউন/কম্পোজিশনঃ জুয়েল
অ্যালবামঃ পুর্ণতা

তোমার ছাদে প্রতিরাতে শুকনো
পাতায় কতখানি শিশির মাখে
সে খবর আমি রাখি
তোমার ঘুমে কোন স্বপ্ন
দিঘির জলে নাইতে
নামে সে খবর আমি রাখি
তোমার আচল উদাস পানে
রাজকুমারী’র সুখী সাজে
সে খবর আমি রাখি…
তোমার দৃষ্টি অনল
কত যুবকের শিল্প পুড়ায়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি
তোমায় ছায়ায় কোন ময়ূরী
দুপুর বেলায় বাসর সাজায়
সে খবর আমি রাখি
তোমার ঠোটে হরিন হাটে
বিষন্নতায় পথটি ভুলে
সে খবর আমি রাখি(২)
তোমার চাওয়ায় ঈশ্বর কেন
এক সমুদ্র আয়না বানায়
সে খবর আমি রাখি
তোমার রঙ্গীন স্বপ্নগুলো
বুক বিদির্ন করে যে দেয়
সে খবর আমি রাখি
সে খবর আমি রাখি
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর
শুধু তুমি রাখো না খবর
বিষন্ন কাটে প্রহর
ভালবাসা যেন দিঘির জলে
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর
ডুবন্ত শীতল পাথর

Amar Desh by Rathindranath Rai - আমার দেশ রথীন্দ্রনাথ রায়


[গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়]

চাষাদের মোটেদের মজুরের 
গরিবের  নিঃস্বের ফকিরের
আমার এ দেশসব মানুষেরসব মানুষের
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষেরসব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
হিন্দুমুসলিমবৌদ্ধখ্রিস্টানদেশ মাতা এক সকলের
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন কালে
মসজিদমন্দিরগীর্জার আবাহনে
বাণী শুনি একই সুরের
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষেরসব মানুষের

Hridoye Amar Bangladesh by Habib - হৃদয়ে আমার বাংলাদেশ

হাবিব, আরফিন রুমি ও প্রদীপ কুমার
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

Doob By Habib Wahid - ডুব - হাবিব ওয়াহিদ



তোমার মাঝে নামব আমি, তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটব সাঁতার, ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন যাপন, স্বপ্ন দেখা , স্বপ্ন ভাঙ্গা


সারা নিশি ভিজব দুজন ছাদে ঝরা জলে
সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে
পাজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন


সূর্য চোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো 
নামব তোমার চোখের ভেতর , বাসব অনেক ভালো
মনের সবুজ সূতো দিয়ে বুনবো অনেক স্বপন

Shikhaia piriti korilo dakati by Habib - শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি - হাবিব ফিচারিং শিরিন

আর্টিস্টঃ হাবিব ফিচারিং শিরিন
অ্যালবামঃ পাঞ্জাবিওয়ালা
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।।
সে ভুলে রয়েছে
আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না
ফাসানে বাঁধিতে নিষ্ঠুর সাজিবে
সরল গরল এতো ছলনা।
যদি তুমি জানো
বন্ধুয়ারে আনো।।
নইলে প্রাণ রাখা দায়, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
যদি গো এমন
ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময়
ভরিয়া দু’নয়ন
তবে পারলাম না তারে দেখিতে।
বুকে মারো ছুরি
যাই প্রাণে মরি।।
খবর জানাইয়ো মতুরাই, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
বলে আমিরুদ্দিন
পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে।
তাড়াহুড়া বুঝি না
তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে
প্রাণনাতা শীলে
ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়, সখীরে
কি করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।

Dure Thaka Megh by Joler Gaan - দূরে থাকা মেঘ - জলের গান

এলবামঃ অতল জলের গান 
কথা: শাওন আকন্দ 
সুর: রাহুল আনন্দ


দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
যতটুকু পারা যায় সামলিয়ে রাখ


মন মন সে তো পাল ছেড়া তরী
যতদূরই যাক সে সবটুকু তোরই।
সবটুকু কতটুকু একরত্তির
সবকথা শেষ হলে এক সত্যির।
মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে,
তুমি আমি সব্বাই সকলের হাতে।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।

মন মন সে তো কত কথা বলে
তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে।
উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি
সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি!
কার গান কোন গান তুমি কিছু জানো?
জানো যদি তবে কেন এত কাছে টানো।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে

Abar Hashimukh by Shironamhin - আবার হাসিমুখ - শিরোনামহীন

অ্যালবাম- শিরোনামহীন ২০১৩ 
কন্ঠ- তুহিন 
কথা ও সুর- জিয়া


সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে ,বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ

উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই

হেটে হেটে বহুদূর, বহুদূর……

Rod Canvas by Shironamhin - রোদ ক্যানভাস - শিরোনামহীন


ব্যান্ড : শিরোনামহীন
এলবাম : শিরোনামহীন (২০১৩)
গান : রোদ ক্যানভাস
কথা : জিয়া , সুর : দিয়াত

মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফডিংরা বলে দেয় কি সত্যি হয় ।
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ ।।

আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেচে থাক্ ভালো থাকা
নিঃশ্বাস ভবঘুরে, ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে, কোনো চেনাঠিকানা
চিন্তার বাতিঘরে, স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে, ইচ্ছের সীমানা ।।

যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুজে বেড়াই ?
জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি ?

Keno Ele Na Amar Jhore Akhi Jol - কেন এলে না আমার ঝড়ে আঁখি জল

কেন এলে না
আমার ঝরে আখি জল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
আরে ও ভাই সুবল


আমি রাধারি কারনে
ঘুরি বনে বনে
কত ব্যথা আছে মোর হৃদয়েরও কোণে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

শিশিরে কি ভিজে মাটি
বিনা বরিষণে
তপ্ত প্রাণ হয় কি শীতল
বিনা দর্শনে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল

ভাইরু আর ভৈরবি
কমবখ ললিজ পূরবী
ভাগেশ্রী ভূতলী মন
নেই তালে তালি
দরবারের ওই ওচাটনে
ধরণীতে হইলো শীতল


উতলা এই ব্রজধামে
নিজাম গাহে রাধা নাম
সে যদি হয় আমার সুবল
শূণ্য কেন আমার ধাম
আ আ আ আ।।।।।
আ আ আ আ আ আ আ

কইয়ো সুবল কানে কানে
তোমার শ্যাম হইলো দুর্বল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
কেন এলে না, আমার ঝরে আখি জল...

Kemon Ache Radha Bol - কেমন আছে রাধা বল

কেন এলে না
ও আমার ঝরে আঁখি জল
কেমন আছে রাধা বল
কাঁদে কৃষ্ণমন।।

শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে
কত দিন যে আইল গেল
তুমি আইলা না রে রাধা।

কেঁদে কি আর হয় রে নদী
বিনা ঝর্ণার সনে
প্রণয় কি হয়রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রাধা
ঘুরলাম কত লোকালয়।