google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Jodi bou sajo go aro sundor lagbe go যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো,
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো,
বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।
যদি বউ সাজো গো
কতদিন আমায় ভালবাসবে মনে রাখবে।
ওগো যতদিন চন্দ্র সূর্য থাকবে।
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে।
আমি সেদিন ও রইবো তোমার পাশে।
বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো।
তুমি নদী হলে আমি হবো সাগর।
সেই মোহনায় ঘড়বো মিলন বাসর।
তার পর বল কি হবে, কি হবে।
না না বলবো না, লজ্জা পাবো তবে।
বলো বোলো আরো বলো লাগছে মন্দ নয়,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো,
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো,
বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়,
জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।

Poisa dile dunia mele পয়সা দিলে দুনিয়া মেলে

পয়সা দিলে দুনিয়া মেলে,
দিল মেলে না দিল না দিলে।
পয়সা দিলে দুনিয়া মেলে,
দিল মেলে না দিল না দিলে।
শোন শোন যতো দিলদার,
শোন শোন যতো দিলদার,
এই দুনিয়া প্রেমের–
হা এই দুনিয়া প্রেমের হাট বাজার।
কেমন তারো পুরুষ তোমরা ভাব যান না,
লাখ টাকার যওয়ানি দেখে ও কাছে টান না।
কেমন তারো পুরুষ তোমরা ভাব যান না,
লাখ টাকার জওয়ানি দেখে ও কাছে টান না।
মনটা তুলে দিতে চাই নেওয়ার মতো রসিক নাই,
মনটা তুলে দিতে চাই নেওয়ার মতো রসিক নাই,
বুজি না তো কেমন খরিদ্দার–
এই দুনিয়া প্রেমের হাট বাজার।
লাভ ক্ষতির হিশাব করে ভালবেসো না,
বাদসা কখন ফকির হবে কেউ তো যানে না।
লাভ ক্ষতির হিশাব করে ভালবেসো না,
বাদসা কখন ফকির হবে কেউ তো যানে না।
হায় রে হায় রে হায় কেউ তো যানে না।
প্রেমের তোরে যেজন মরে সবাই তারে ইয়াদ করে,
প্রেমের তোরে যেজন মরে সবাই তারে ইয়াদ করে,
পিরিতের ই লিলা চমৎকার (২)
এই দুনিয়া প্রেমের হাট বাজার–
হা হা এই দুনিয়া প্রেমের হাট বাজার।
পয়সা দিলে দুনিয়া মেলে,
দিল মেলে না দিল না দিলে।
পয়সা দিলে দুনিয়া মেলে,
দিল মেলে না দিল না দিলে।

Janina se ridoye kokhon esece যানিনা সে হৃদয়ে কখন এসেছে

হো হো হো আ হা হা আ আ আ,
যানিনা সে হৃদয়ে কখন এসেছে,
প্রানের মাঝে দোলা দিয়েছে,
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
হো হো হো আ আ আ–
যানিনা সে হৃদয়ে কখন এসেছে,
প্রানের মাঝে দোলা দিয়েছে,
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
আকাশে দেখি কতো স্বপ্ন,
মেঘে মেঘে আনে মায়া লগ্ন।
আকাশে দেখি কতো স্বপ্ন,
মেঘে মেঘে আনে মায়া লগ্ন।
পাখীর কাকলীতে বুজি সে আজ,
পাখীর কাকলীতে বুজি সে আজ,
কতো কথা বলে গিয়েছে-
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
যানিনা সে হৃদয়ে কখন এসেছে,
প্রানের মাঝে দোলা দিয়েছে,
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
হো হো হো আ হা হা আ আ আ,
আমায় সে চায় তবু চায় না,
তারে কেন ধরে রাখা যায় না।
আমায় সে চায় তবু চায় না,
তারে কেন ধরে রাখা যায় না।
জীবন মরণেতে আমি যে তার,
জীবন মরণেতে আমি যে তার,
সে কি তবে যেনে নিয়েছে–
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
যানিনা সে হৃদয়ে কখন এসেছে,
প্রানের মাঝে দোলা দিয়েছে,
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
আমার এ মন কারে যেন ভালবেসেছে।
ও হো হো আ হা হা আ আ আ—

Chonchola howa re dhire dhire chol re চঞ্চলা হাওয়া রে ধিরে ধিরে চল রে

আ আ আ আ আ আ আ আ –
চঞ্চলা হাওয়া রে ধিরে ধিরে চল রে,
গুন গুন গুঞ্জরে ঘুম দিয়ে যা রে,
পরদেশী মেঘ রে আর কোথাও যাস নে,
বন্দু ঘুমিয়ে আছে দে ছায়া তারে।
বন্দু ঘুমায় রে, আয়রে মেঘ আয় রে,
আয় রে মেঘ আয় রে—
ওগো ফুল তুমি আজ ঝরে যাও না,
এই মধু ক্ষণে বাসর সাজাও না।
ও আচল তুমি আজ শরে যেও না,
মুখ ডেকে রাখো লাজ কেড়ে নিও না।
পরশ মনিরে আজ মন কাছে পেয়েছে।
পরদেশী মেঘ রে আর কোথাও যাস নে,
বন্দু ঘুমিয়ে আছে দে ছায়া তারে,
বন্দু ঘুমায় রে, আয়রে মেঘ আয় রে।
ওগো মেঘ তুমি এতো যরে এসো না,
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙ্গে দিও না।
ঘুম ভেঙ্গে গেলে সে তো কাছে রবে না,
না বলা কথা আর বলা হবে।
কি যেন কি দিতে পারে আরো বাকি রয়েছে।
পরদেশী মেঘ রে আর কোথাও যাস নে,
বন্দু ঘুমিয়ে আছে দে ছায়া তারে,
বন্দু ঘুমায় রে,আয় রে মেঘ আয় রে।।

Ami to aj vule geci sobi আমি তো আজ ভুলে গেছি সবই

আমি তো আজ ভুলে গেছি সবই,
ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি।
আমি তো আজ ভুলে গেছি সবই,
ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি।
আমি তো আজ ভুলে গেছি সবই।
তোমায় এতো রুপবতি,
করেছে আমার শীল্পি মন,
তোমার হাঁসি তোমার চাওয়া,
আমার কাছে তাই আপন।
যুগে যুগে তোমারে।
আমি তো ভুলে গেছি সব ই,
ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি।
আমি তো আজ ভুলে গেছি সব ই।
কেন রবে আর বন্দিনি,
দুসর মাটির পিঞ্জরে,
জীবন চলার ছন্দে তুমি,
এসো আমার এই ঘরে।
ঝড়িয়ে দাও প্রেমের ই গিতিময় সুরভি।
আমি তো আজ ভুলে গেছি সব ই,
ঐ চোখে চেয়ে চেয়ে হয়ে গেছি যেন কবি।
আমি তো আজ ভুলে গেছি সব ই।
আমি তো আজ ভুলে গেছি সব ই।

Gan noi jibon kahini গান নয় জীবন কাহিনী

গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনী।
গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনী।
কি হবে ভেবে কি পাইনি পাইনি।
গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনী।
আমার ই আগুনে বন্দু,
আমার ই পাখা পুড়েছে।
আমার ই কতো যে স্বপ্ন,
নিয়তি শুধু ভেঙ্গেছে।
পাবো না কোন কূল,
সব ই তো হবে ভুল।
আমি তো ভাবিনি ভাবিনি,
গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনি।
আমি যে বিরহের অশ্রু,
কেউ তাই চোখে রাখেনি।
আমি যে পথ চলে ক্লান্ত,
কেউ তাই খুজে দেখে নী।
আমার ই এ জীবন হবে যে প্রহশন।
কখন ও বুঝি নী, বুঝি নী—
গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনী।
কি হবে ভেবে কি পাইনি পাইনি।
গান নয় জীবন কাহিনী,
সুর নয় বাথার রাগিনী।
কি হবে ভেবে কি পাইনি পাইনি।

Duti pakhi ekti sotto nire দুটি পাখী একটি ছোট্ট নীড়ে

দুটি পাখী একটি ছোট্ট নীড়ে,
কেউ তো কারো পানে চায় না ফিরে।
একই দুঃসহ বাথা অস্ফুটও হয়ে বাজে।
একই দুঃসহ বাথা অস্ফুটও হয়ে বাজে।
এ দুটি জীবন ঘিরে,
কেউ তো কারো পানে চায় না ফিরে।
এই একা থাকা প্রানে ষয় না,
কি যেন বলিতে চায় বলা হয় না।
এই একা থাকা প্রানে ষয় না,
কি যেন বলিতে চায় বলা হয় না।
গুমুরী গুমুরী কাঁদে ভিরু ভালোবাসা।
গুমুরী গুমুরী কাঁদে ভিরু ভালোবাসা।
সারা বেলা ভাসে তাই আঁখি নীড়ে।
দুটি পাখী একটি ছোট্ট নীড়ে,
কেউ তো কারো পানে চায় না ফিরে।
একই সুরে বাধা শরণের ও ভীন,
মনে পড়ে যায় আজ হারানো সে দিন।
একই সুরে বাধা শরণের ও ভীন,
মনে পড়ে যায় আজ হারানো সে দিন।
ভুলের নদী কবে পার হয়ে যাবে,
ভুলের নদী কবে পার হয়ে যাবে,
দুজনে দাঁড়িয়ে ভাবে দুটি তীরে।
দুটি পাখী একটি ছোট্ট নীড়ে,
কেউ তো কারো পানে চায় না ফিরে।
একই দুঃসহ বাথা অস্ফুটও হয়ে বাজে।
একই দুঃসহ বাথা অস্ফুটও হয়ে বাজে।
এ দুটি জীবন ঘিরে,
কেউ তো কারো পানে চায় না ফিরে।

Ki Jadu ase tomari chokhe কি যাদু আছে তোমার ই চোখে

কি যাদু আছে তোমার ই চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
কি যাদু আছে তোমার ই চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
মেয়ে=
এক পলকের অনুরাগে আমায় জড়িয়ে নিলে।
ছেলে=
কি যাদু আছে তোমার ই চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
সাথী হারা জীবনে দিয়েছ দোলা,
তোমার ও চিখের ভাষা যায় না বলা।
সাথী হারা জীবনে দিয়েছ দোলা,
তোমার ও চিখের ভাষা যায় না বলা।
মেয়ে=
চুপি চুপি বলো ওগো কাছে এসে।
ছেলে=
কি যাদু আছে তোমার ও চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
মেয়ে=
যাদু নয় প্রেম শুধু তোমায় ঘিরে,
সবই তো দিয়েছি আমি উঝার করে।
যাদু নয় প্রেম শুধু তোমায় ঘিরে,
সবই তো দিয়েছি আমি উঝার করে।
ছেলে=
যতো দেখি ততো যেন ভালো লাগে।
মেয়ে=
মায়াবী রাতে প্রিয় কাছে এসে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
ছেলে=
এক পলকের অনুরাগে আমায় জড়িয়ে নলে।
কি যাদু আছে তোমার ই চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।
কি যাদু আছে তোমার ই চোখে,
জড়ালে আমায় তুমি ভালবাসাতে।

Moner ei sotto ghore agun legese মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে

মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
পানিতে নেভে নারে করি কি উপায়।
বেচে থাকা হলো দায় স্বজনী গো,
বেচে থাকা হোল দায়।
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
পানিতে নেভে নারে করি কি উপায়।
বেচে থাকা হলো দায় স্বজনী গো,
বেচে থাকা হোল দায়।
জবনের ভরা দুপুরে সঙ্গি আজ ও কেউ হল না,
একা থাকার এতো জ্বালা আগে তো যানা ছিলো না।
বয়সের জোয়ার কারো কখন ও থেমে থাকে না।
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
পানিতে নেভে নারে করি কি উপায়।
বেচে থাকা হলো দায় স্বজনী গো,
বেচে থাকা হোল দায়।
ভালোবাসার একটু আশা মনটা আমার পেতে চায়,
ফুলে ফুলে হয় শিহরন হাওয়া এলে বাগিচায়।
জেগে জেগে স্বপ্ন দেখি কেউ দেখা দাও আমায়।
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে,
পানিতে নেভে নারে করি কি উপায়।
বেচে থাকা হলো দায় স্বজনী গো,
বেচে থাকা হোল দায়।

Chandro Tarai mise khujeci tomai চন্দ্র তারায় মিছে খুযেছি তোমায়

চন্দ্র তারায় মিছে খুযেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখের ই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখের ই তারায়।
ও হো হো ও আ হা—
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদ্যয় আমার রাঙা পেগম মেলেছে।
ভালোবাসার দুটি ফুলে রঙের হাওয়া লেগেছে,
সেই হাওয়াতে হৃদ্যয় আমার রাঙা পেগম মেলেছে।
মনের মানুষ চেয়েছি আজ আমি এই নিরালায়,
কেলবো প্রেমের লুকোচুরি এসো দুজনায়।
চন্দ্র তারায় মিছে খুযেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখের ই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখের ই তারায়।
ও হো হো লা লা লা—-
কতো আসা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।
কতো আসা ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে,
বাহুডোরে বেধে নেবো এসো আজ তোমারে।
ফুলের ফাগুন তুমি আমার মনের ও বাগিচায়,
খুশবু হয়ে রবো মিসে প্রেমের ও মায়ায়।
চন্দ্র তারায় মিছে খুযেছি তোমায়,
তুমি তো রয়েছ আমার চোখের ই তারায়।
হো তুমি তো রয়েছো আমার চোখের ই তারায়।

Valobashar Mullo koto ভালোবাসার মূল্য কতো

ভালোবাসার মূল্য কতো।
আমি কিছু যানি না,
এ জীবন তুল্ল কি তার,
আমি সেতো বুজি না।
ভালোবাসার মূল্য কতো।
আমি না যেনে, না বুজে,
নিলাম তোমার মন,
পরে বেশী দাম চেও না।
ভালোবাসার মূল্য কতো
মনের মতো মন না হলে,
অকারণে বাড়ে জ্বালা।
ফুলের ফুল না হলে,
যায় না গাথা প্রেমের মালা।
মনের মতো মন হবে কি,
ফুলের মতো ফুল হবে কি।
আমি না যেনে না বুজে,
নিলাম তোমার মন,
পরে বেশী দাম চেও না।
ভালোবাসার মূল্য কতো।
এপার ওপার দুই পারেতে,
জ্বেলে যাবো প্রেমের বাতি।
জীবনে মরনে ওগো,
তুমি আমি চিরো সাথী।
কি হবে কি হবে না,
কি পাবো কি পাবো না,
আমি না যেনে না বুজে,
দিলাম আমার মন।
আর বেশী দাম চেও না।
ভালোবাসার মূল্য কতো,
আমি কিছু যানি না,
এ জীবন তুল্ল কি তার,
আমি সেতো বুজি না।
ভালোবাসার মূল্য কতো।

Amar premer tori boiya jai re আমার প্রেমের তরী বইয়া যায় রে,মনের মানুষ লইয়া

আমার প্রেমের তরী বইয়া যায় রে,মনের মানুষ লইয়া,
যারে নাইয়া যেদিক খুশী, পিরিতের পাল তুইলা।
ছেলে=
আমার মন মানষী বইসা আছে,প্রমের বৈঠা ধইরা।
যারে নাইয়া যেদিক খুশী,পিরিতের পাল তুইলা।
বাশোরিয়া ছাড়া বাঁশীর সুর বাজে না,
তুমি আমার মনের বাঁশী আমি বাশোরিয়া।
বাশোরিয়া ছাড়া বাঁশীর সুর বাজে না,
তুমি আমার মনের বাঁশী আমি বাশোরিয়া।
মেয়ে=
ও হো হো হো হো হো-
যারে নাইয়া যেদিক খুশী,পিরিতের পাল তুইলা।
ঐ না আকাশ কোলে যেমন,মেঘ দুইলা যায়।
তেমনি তোমার মন পিঞ্জিরায়,দুলাইও আমায়।
ঐ না আকাশ কোলে যেমন,মেঘ দুইলা যায়।
তেমনি তোমার মন পিঞ্জিরায়,দুলাইও আমায়।
ছেলে=
ও হো হো হো হো হো হো,
যারে নাইয়া যেদিক খুশী, পিরিতের পাল তুইলা।
মেয়ে=
আমার প্রেমের তরী বইয়া যায় রে,মনের মানুষ লইয়া,
যারে নাইয়া যেদিক খুশী, পিরিতের পাল তুইলা।
ছেলে=
আমার মন মানষী বইসা আছে,প্রমের বৈঠা ধইরা।
যারে নাইয়া যেদিক খুশী,পিরিতের পাল তুইলা।

Nijum o sondhai pantho pakhira নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা

নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
বুজিবা পথ ভুলে যায়,
নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
বুজিবা পথ ভুলে যায়,
কোলায়ে যেতে যেতে কি যেন কাকোলি,
আমারে দিয়ে যেতে চায়—-
নিঝুম ও সন্ধ্যায়, আ আ আয়–
দূর পাহাড়ে উদাস মেঘের ও দেশে,
ঐ গোধুলির রঙ্গিন সোহাগ ও মিশে।
বোনের ও মড় মোড়ে বাতাস চুপি চুপি,
কি বাঁশী ফেলে রাখে হায়- হায় হায়-
নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
বুজিবা পথ ভুলে যায়,
নিঝুম ও সন্ধ্যায় আ আ আয়–
কোন অপরূপ অরুপ রুপের ও রাগে,
সুর হয়ে রয় আমার গানের ও আগে।
স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না,
সুরভী তবু আঁখি চায় —
নিঝুম ও সন্ধায় পান্থ পাখিরা,
বুজিবা পথ ভুলে যায়,
কোলায়ে যেতে যেতে কি যেন কাকোলি,
আমারে দিয়ে যেতে চায়—-
নিঝুম ও সন্ধ্যায়, আ আ আয়–

Tomare Valobesheci ami তোমারে ভালবেসেছি, আমি তোমারে ভালবেসেছি

তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি,
চীরসাথি হয়ে এসেছি,
তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি।
এ লগন পূর্ণ যে তোমাতে,
শুভ রাত যানে গো পোহাতে।
তোমার ই বাথায় কেঁদেছি যে হায়,
তোমার ই হাঁসিতে হেসেছি।
তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি,
চীরসাথি হয়ে এসেছি,
তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি।
তোমার কানে কানে,
দুটি কথা তাই শুধু বলবো,
ভালোবাসি বালবাসি,
প্রণয়ের নীল আকাশে,
দুটি তারা হয়ে মোরা জ্বলবো।
ভালোবাসি ভালোবাসি।
পৃথিবীকে তাই বলি বারে বার,
মোর চেয়ে শুখি কেগো আছে আর।
বহু জনমের মিলন ও সাগরে,
আমরা দুজনে ভেসেছি।
তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি,
চীরসাথি হয়ে এসেছি,
তোমারে ভালবেসেছি,
আমি তোমারে ভালবেসেছি।

Eneci amar shoto jonomer prem এনেছি আমার শত জনমের প্রেম

এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা।
স্বপনে আমার সাথীহারা রাতে,
স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ,
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে,
চাঁদের জোছনা ঢালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।

Diner ase shurjo bondhu দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র

দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দুই নয়নের কাজল দিয়া তোমায় রাখি বান্দিয়া,
যাইতে কভু পারবা নাকো আমারে ছাড়িয়া।
হিয়ার মাঝে—-
হিয়ার মাঝে লিখা রাখলাম এই কথা না কইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
এই জীবনের কাবিন দিয়া তোমায় নেবো তুলিয়া,
এই জীবনের কাবিন দিয়া তোমায় নেবো তুলিয়া,
সোহাগ দিবা সুখ দিবা ঘরের লক্ষ্মী হইয়া।
আশায় আশায়–
আশায় আশায় আমি রইলাম তোমার সাথী হইয়া।
দিনের আছে সূর্য বন্ধু রাতের আছে চন্দ্র,
আমার আছো তুমি বন্ধু আমার হইয়া রইও।
পাখীর আছে গান রে বন্ধু গাঙ্গের আছে বান,
আমার আছো তুমি বন্ধু পরানের পরান।

Tumi buija keno bujo na তুমি বুইজা কেনে বুজো না

তুমি বুইজা কেনে বুজো না,
তুমি যাইনা কেন যান না,
নাম ধরিয়া বাঁশী আর বাজাইও না।
তুমি বুইজা কেনে বুজো না,
তুমি যাইনা কেন যান না,
নাম ধরিয়া বাঁশী আর বাজাইও না।
বাঁশীর সুর দিয়া যে ম্ন কাইড়া নেয়,
বাঁশীর সুর দিয়া যে ম্ন কাইড়া নেয়,
ও ঘরে রইতে আমি পারি না,
ঘরে রইতে আমি পারি না।
নাম ধরে বাঁশী আর বাজাইও না।
তুমি বুইজা কেন বুজো না,
নাম ধরিয়া বাঁশী আর বাজাইও না।
বন্দু তোমার বড়ই কঠিন হিয়া,
এই পুরা দেহ জ্বালাও কেন হায়,
নির্দয়া হইয়া,
হইতা যদি আমার মতো,
বুজতে ভাজ্ঞের পোড়া যন্ত্রনা,
বুজতে প্রেমের পোড়া যন্ত্রনা।
নাম ধরিয়া বাঁশী আর বাজাইও না।
তুমি বুইজা কেনে বুজো না,
তুমি যাইনা কেন যান না,
নাম ধরিয়া বাঁশী আর বাজাইও না।

Matir prithibi tumi bolo মাটীর পৃথিবী তুমি বলো

মাটীর পৃথিবী তুমি বলো,
আমার কি অপরাধ,
নেই কি আমার তোমার বুকে,
কোন আশা কোন সাধ।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
কতদিন এমন করে,
আমি জ্বলবো দুঃখের ধহনে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
আলো ঝল-মল বাসর আমার,
ভরিয়ে দিলো বাথা নিরাশার।
আলো ঝল-মল বাসর আমার,
ভরিয়ে দিলো বাথা নিরাশার।
ভরিয়ে দিলো নিরাশা-
মধু স্বপ্ন ভেঙ্গে গেলো,
কেন অশ্রু আমার নয়নে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে।
কতো ছন্দে গানে দুটি মন,
কতো ছন্দে গানে দুটি মন,
দেখেছিনু মিলন ও স্বপন,
দেখেছিনু মিলন ও স্বপন।
কেন আমার সেই হাঁসি গান,
কান্না হয়ে ভাষায় এ প্রাণ,
কেন আমার সেই হাঁসি গান,
কান্না হয়ে ভাষায় এ প্রাণ,
কান্না হয়ে ভাসে প্রাণ।
কেন ছন্দ থেমে গেলো,
কেন গন্ধ আমার জীবনে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
কতদিন এমন করে,
আমি জ্বলবো দুঃখের ধহনে।
আমি জ্বলবো দুঃখের ধহনে।
আমি জ্বলবো দুঃখের ধহনে।

Koto valo lage ei din ei prithibi কত ভালো লাগে এইদিন এই পৃথিবী

ছেলে=
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী,
যেন পাখীদের মত ডানা মেলেছি নীলে।
হাঁসি গানে একে যাই প্রানের ও ছবি,
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী।
মেয়ে=
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী,
যেন পাখীদের মত ডানা মেলেছি নীলে।
হাঁসি গানে একে যাই প্রানের ও ছবি,
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী।
হা হা হা আ আ আ হা হা হা—
ছেলে=
চলার বেগে আমরা যেন ঝর্না কলরব,
ঢেউয়ের তালে নেচে চলি ছন্দে জাগে দোল।
মেয়ে=
মনের কোকিল বাঁশীর মতো বলছে মধু বোন,
ফাগুন হয়ে ফুটায় যতো স্বপ্ন মাধবী-।
ছেলে=
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী,
যেন পাখীদের মত ডানা মেলেছি নীলে।
হাঁসি গানে একে যাই প্রানের ও ছবি,
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী।
হা হা হা হা আ আ আ হা হা হা হা,
জলের লিখন মুছে যাবে হয়তো কোনদিন,
প্রানের গোলাপ ঝরে যাবে গন্ধ হবে লীন।
ক্ষণিক সুখের সৃতি তবু রইবে অমলিন,
এমন করে চিরদিনই আনবে সুরভি।
মেয়ে=
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী,
যেন পাখীদের মত ডানা মেলেছি নীলে।
হাঁসি গানে একে যাই প্রানের ও ছবি,
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী।
মেয়ে=
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী,
যেন পাখীদের মত ডানা মেলেছি নীলে।
হাঁসি গানে একে যাই প্রানের ও ছবি,
কত ভালো লাগে এইদিন এই পৃথিবী।
ছেলে=
হা হা হা আ আ আ হা হা হা—

Akasher Hate ase ek rashi nil আকাশের হাতে আছে একরাশ নীল

আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
আমার এ দুহাত সুধ রিক্ত,
আমার এ দুচোখ জ্বলে শীক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
আমার এ দুয়ার হল বন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে নাকো দার।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বুজি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বলি বলি করে তবু বলা হল না।
বলি বলি করে তবু বলা হল না।
যানিনা কীসে এতো দন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।

Tare vulano gelona kisute তারে ভুলানো গেলো না কিছু তে

তারে ভুলানো গেলো না কিছু তে,
তারে ভুলানো গেলো না কিছু তে,
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে,
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে,
বিষের পরশ দিয়ে ভুলানো গেলো কিছু তে।
তারে ভুলানো গেলো না কিছু তে।
তা রে——-
ভালোবেসে কোনদিন ও সুখ চেও না,
সবকিছু ভুলে যেতে,ভুলে যেও না।
ভালোবেসে কোনদিন ও সুখ চেও না,
সবকিছু ভুলে যেতে,ভুলে যেও না।
ফিরবার পথ নেই তবুও কেন,
মোরে যাওয়া গেলো না যে কিছু তে।
তারে ভুলানো গেলো না কিছু তে।
তা রে——-
যার নাম নিতে চোখে জল এসে যায়,
তার নিয়ে নিয়ে মন ভেঙ্গে যায়।
যার নাম নিতে চোখে জল এসে যায়,
তার নিয়ে নিয়ে মন ভেঙ্গে যায়।
চোখ মুছে ফেল্লে ও মন থেকে তারে,
মুছে ফেলা গেলো না কিছু তে।
তারে ভুলানো গেলো না কিছু তে,
তারে ভুলানো গেলো না কিছু তে,
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে,
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে,
বিষের পরশ দিয়ে ভুলানো গেলো কিছু তে।
তারে ভুলানো গেলো না কিছু তে।
তা রে——-

Ashar srabon mane nato mon আষাঢ় শ্রাবন মানে না তো মন, ঝর ঝর ঝর ঝর ঝরেছে

আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই,
আজ মন মোহনাতে মিশেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।

Sotto akta gram modhumoti tar nam ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম

ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম,
ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম,
সেই গ্রামের একটি মেয়ে হাসতো খেলতো বেড়াতো।
ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম।
সেই গ্রামের পাশে ছিল একটি নদী,
তার সে তীরে সেই মেয়েটি যেত নিরবধি।
অনেক খুশিতে সে দুলতো,
ঢেউয়ের সাথে কথা বলতো।
ভাবতো কেবল একটি মনের মানুষ যদি সে পেত।
ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম,
সেই গ্রামের একটি মেয়ে হাসতো খেলতো বেড়াতো।
ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম।
অনেক আপন হয়ে একটি মানুষ কাছে এলো,
মেয়েটি তারে উজাড় করে প্রেম দিলো।
অনেক আপন হয়ে একটি মানুষ কাছে এলো,
মেয়েটি তাকে উজাড় করে প্রেম দিলো।
সোহাগ দিয়ে জ্বালা দিয়ে,
মানুষটি একদিন হারিয়ে গেলো।
সেই নদীর ঢেউ গুলো আজও দোলে,
বেধনাতে বিষের কালো ফণা তোলে।
এখন সে মেয়েটি কাঁদছে,
বালুচরে খেলাঘর বাধছে।
কেউ দেখে না তার সে মনে,
কোথায় গভীর খতো।
ছোট্ট একটি গ্রাম মধুমতি তার নাম,

Prithibike valobeshe shure shure kase ese পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে,

পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে,
কত যে আপন হয়েছো।
পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে,
কত যে আপন হয়েছো।
যেখানেই থাকো তুমি সেখানেই যাবো আমি,
তুমি তো আমারই রয়েছো।
পৃথিবীকে ভালোবেসে সুরে সুরে কাছে এসে,
কত যে আপন হয়েছো।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।
যেখানেই থাকো তুমি সেখানেই যাবো আমি,
তুমি তো আমারই রয়েছো।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।
তুমি সুখ তুমি আশা বুক ভরা ভালোবাসা,
তুমি ছাড়া দুটি চোখে নাই কিছু আর।
যেখানেই থাকো তুমি সেখানেই যাবো আমি,
তুমি তো আমারই রয়েছো।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।
তুমি এলে ফুল ফোটে মেঘ ভেঙ্গে চাঁদ ওঠে,
তুমি আছো সবই আছে জীবনে আমার।

Tumi amar hridoye jodi thako তুমি আমার হৃদয়ে যদি থাকো

তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন যানি কাছে আসবে।
তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন যানি কাছে আসবে।
এই আমাকেই ভালবাসবে,
যানি আমাকেই শুধু ভালবাসবে,
যানি আমাকেই শুধু ভালবাসবে।
তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন যানি কাছে আসবে।
এলো মেলো আশা গুলো প্রানে দোলা দেয়,
দুটি চোখে সৃতি গুলো দ্রুব তারা হয়।
এলো মেলো আশা গুলো প্রানে দোলা দেয়,
স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে মন বিনিময়,
স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে মন বিনিময়,
সেই শুখে এই মন ভাসবে,
যানি আমাকে শুধু ভালবাসবে,
যানি আমাকেই শুধু ভালবাসবে
তুমিয়ামার হৃদয়ে যদি থাকো।
গানে গানে দুটি প্রাণ প্রেম খুজে পায়,
সাগরের কাছে নদী তাই ছুটে যায়।
গানে গানে দুটি প্রাণ প্রেম খুজে পায়,
সাগরের কাছে নদী তাই ছুটে যায়।
স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে মন বিনিময়,
স্বপ্ন যে সত্যি হয় হয়ে গেলে মন বিনিময়,
সেই শুভ দিন ফিরে আসবে,
যানি আমাকে শুধু ভালো বাসবে,
যানি আমাকেই শুধু ভালবাসবে।
তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন যানি কাছে আসবে।
তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন যানি কাছে আসবে।

Esharai shish diye amake dekona ইশারায় শীষ দিয়ে,আমাকে ডেকো না

ইশারায় শীষ দিয়ে,আমাকে ডেকো না,
কামনার চোখ নিয়ে,আমাকে দেখো না।
লাজে মরি, মরি মরি গো।
ইশারায় শীষ দিয়ে,আমাকে ডেকো না,
কামনার চোখ নিয়ে,আমাকে দেখো না।
ষোলটি বছর পার হয়েছে,
বুজিনি কখন ও আগে।
জীবনে কখন ও ফাগুন এলে,
মনেতে আগুন লাগে।
সে আগুন তুমি লাগালে যখন,
এখন আমি কি করি,
লাজে মরি, মরি গো।
ইশারায় শীষ দিয়ে,আমাকে ডেকো না,
কামনার চোখ নিয়ে,আমাকে দেখো না।
না পারি রইতে, নাপারি সইতে,
পাগল করে যে দিলে।
নেভে না জ্বালা, এ কোন জ্বালা,
অঙ্গে ছড়িয়ে দিলে।
সে জুড়াতে প্রেমের সাগরে,
দুজনেই ডুবে মরি।
লাজে মরি মরি গো।
ইশারায় শীষ দিয়ে,আমাকে ডেকো না,
কামনার চোখ নিয়ে,আমাকে দেখো না।
লাজে মরি মরি মরি মরি গো।

Tumi hole tumi dur elo kase তুমি হলে তুমি, দূর এলো কাছে

তুমি হলে তুমি, দূর এলো কাছে,
তুমি হলে তুমি, দূর এলো কাছে,
তাই তো কিছুই মানি না।
কোথা হতে শুরু কোথা সেষ হবে,
তুমি হলে তুমি—-
ছিলাম আমি একা, তোমারই সাথে হলো দেখা।
একটু দুটি কথা,কখন একটু নীরবতা।
প্রেম এলো—–
প্রেম এলো জীবনে, জীবনে, জীবনে,
ঘর শেষ দারে, দার শেষ পথে,
প্রেম শেষ কোথায় যানিনা।
তুমি হলে তুমি—-
স্বপ্নের অভিসারে, চিনেছি আমার অচেনারে,
দেখি আঁখি মেলে, নিজেরে কখন গেছি ভুলে।
সুখ এলো——–
সুখ এলো জীবনে, জীবনে, জীবনে,
কথা শেষ সুরে, সুর শেষ গানে,
সুখ শেষ কোথায় যানিনা।
তুমি হলে তুমি, দূর এলো কাছে,
তুমি হলে তুমি, দূর এলো কাছে,
তাই তো কিছুই মানি না।
কোথা হতে শুরু কোথা সেষ হবে,
তুমি হলে তুমি—-

Dudhe alta bodon tomar দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা

দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।
দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।
তোমার নরম দুটি ঠোটে ফোটে লতার পদ্ম ফুল,
যেন রেশমি সূতার বোজা, তোমার মাথার ওইনা
দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।
তুমি ফেলবে যেথা চরন, সেই মাটি হবে ধন্য।
ধুলো হয়ে আসবে উড়ে, তোমার চরন ছোয়ার জন্য।
তোমার হাঁসি দেখে মুখ হিরশা হবে মন,
লজ্জাতে পড়বে ঝরে, যেও নাতো ফুল ও বোন।
তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল,
আমি তো হায় একটি মানুষ, খুজে পাইনা কোন কূল।
দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।
তোমার কন্ঠ শুনে কোকিল, যেন বোবা হয়ে যাবে,
এতো মিষ্টি সুর ও সারগাম, ও সে কোথায় খুজে পাবে।
তোমার মুখটি দেখে চাঁদের, মুখ হয়ে যাবে কালো,
ডুবে যাবে কালো মেঘে, বুজি দেবে না আর আলো।
তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল,
আমি তো হায় একটি মানুষ, খুজে পাইনা কোন কূল।
দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।
দুধে আলতা বদন তোমার,চন্দনের শুভাস ভরা,
দুটি দিগল কাজল আখী, যেন মেঘের কাজল পরা।

Dur chai kokhon je ashbe দূর ছাই, কখন যে আসবে, কিচ্ছুই ভাল্লাগাছে না

দূর ছাই, কখন যে আসবে, কিচ্ছুই ভাল্লাগাছে না,
দেখা পেলেই হয়, আচ্ছা করে মজা দেখাবো।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না,
এবার আসুক তারে আমি মজা দেখাবো।
যদি ফুল গুলো হায়, অভিমানে ঝরে যায়,
আমি মালা গেথে বলো কারে পরাবো।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না,
না ভালো লাগে না—–
প্রজাপতি উড়ে গিয়ে বলনা,
আমি নই তার হাতের খেলনা, বলনা।
প্রজাপতি উড়ে গিয়ে বলনা,
আমি নই তার হাতের খেলনা।
সে যে যখন তখন, মোরে করে জ্বালাতন,
ভালোবাসা কারে বলে তারে সিখাবো।
এবার আসুক তারে আমি মজা দেখাবো।
সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না,
না ভালো লাগে না——
যারে পাখী তারে গিয়ে বলনা,
আমি কি এমনতর খেলনা।
যারে পাখী তারে গিয়ে বলনা,
আমি কি এমনতর খেলনা।
এই উতালা ফাগুন মনে জ্বেলেছে আগুন,
এই উতালা ফাগুন মনে জ্বেলেছে আগুন,
আমি কেমন করে বল তারে নিভাবো,
এবার আসুক তারে আমি মজা দেখাবো।
সে যে কেন এলোনা কিছু ভালো লাগে না,
না ভালো লাগে না—-
চিঠি নিয়ে ওরে মেঘ চলনা,
তার কানে কানে গিয়ে বলনা।
চিঠি নিয়ে ওরে মেঘ চলনা,
তার কানে কানে গিয়ে বলনা।
এই মধু অভিসার মিছে হবে কি আমার,
এই মধু অভিসার মিছে হবে কি আমার,
আমি কি গো পথ চেয়ে দিন কাটাবো,
আমি মালা গেথে বলো কারে পরাবো,
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না,
এবার আসুক তারে আমি মজা দেখাবো,
যদি ফুল গুলো হায় অভিমানে ঝরে যায়,
আমি মালা গেথে বলো কারে পরাব।
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না,
না ভালো লাগে না—-

Bikrompure baper bari cilo বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার

বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়–
আরে ও ও ও বেলা যায় বয়ে যায় রে যায়,
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।
খেতে আর খামারে কে চিনে আমারে,
একা একা রবো কোন ভরসায়।
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।
কোথায় আছি কেমন আছি খবর নিলো না,
চিঠি দিলাম পত্র দিলাম মামা এলো না।
অভাগিনির ভাগ্য আহা কত চমৎকার–
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই–
আরে ও ও ও আমার নাই কেহ নাই রে নাই,
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।
এখানে সেখানে কি যানি কোন খানে,
ঢেউয়ের মতো আমি ভেসে বেড়াই।
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।
কপাল দোষে ছোট্ট কালে মরে গেলো মা,
গর্বে থাকতে মরলো পিতা চোখে দেখলাম না।
এই দুঃখের কথা আমি বলবো কত আর–
বিক্রমপুরে বাপের বাড়ি ছিলো একদিন পদ্মার পার,
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।
মামার বাড়ি মধুপুরে নিজের বাড়ি নাই আমার।

Tumi Rohoman Tumi Meherban Ondho Gahena shudhu - তুমি রহমান, তুমি মেহেরবান অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান

তুমি রহমান, তুমি মেহেরবান
অন্ধ গাহেনা শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝেনা তব শান।।
জনম জনম যদি গাহি
তোমারি করুণা গাওয়া
শেষ হবে নাহি।
ভরেও ভরে না যেন
সাহার এ প্রাণ।।
তোমারি করুণা ঘেরা
সারা দুনিয়া
সেকথা ভাবেন শুধু
বধির হিয়া।
কখনও তোমারে যদি ভুলি
হেদায়াতের আলো দিয়ে
নিও কাছে তুলি।
ঠাই দিও প্রিয়তম
ওগো দয়াময়।।

Bishal Shagore Pahare Akasher - বিশাল সাগরে পাহাড়ে আকাশের নীলে নীলে ঝীলে ঝীলে

বিশাল সাগরে পাহাড়ে আকাশের
নীলে নীলে ঝীলে ঝীলে
সবুজের বুকে বুকে কত রঙ চড়িয়ে-প্রভূ
তুমি তো আছো জড়িয়ে…..
দৃষ্টির সীমানা জুড়ে
দেখেছি তোমায় অবিরত
নিঃসীম নীল দেখে
মন হয়ে যায় অবিভূত
বনে বনে ফুলে ফুলে বিমোহীত সৌরভে
মন প্রাণ রাঙিয়ে।
বিস্ময় সুষমা ঢেলে
করেছো ভূবন মনোহরী
নির্ঝর যায় বয়ে
মন করে দেয় স্বপ্নচারী
রূপে রূপে অপরূপা সুনিবীড় মোহ মায়
সবি ছাড়িয়ে।

La Ilaha Illallahu Mohammad Rasul - লা’ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাছুল হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল

লা’ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাছুল
হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল
দুরুদ পড়রে মোমিন ভাই।।

একা ছিলেন আল্লা পাক’ গুপনের গুপন
আল্লা গুপনের গুপন
মোহাম্মদি নূরে করলেন, সকলি সৃজন।।
দুরুদ পড়রে মোমিন ভাই।

আউয়ালে বানাইয়া আল্লায়’ হাবীব ডাকিল
আল্লায় হাবীব ডাকিল
আরবিতে মানব তন, মোহাম্মদ বানাইল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।

দুরুদ অমূল্য ধন’ যে করে আমল
দুরুদ যে করে আমল
সার্থক জিন্দেগি তাঁর, মরণ সফল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।

ইয়ুছাল্লুনা আলান্নাবিয়্যি’ রইয়াছে কোরানে
আয়াত রইয়াছে কোরানে
আল্লায় নিজে দুরুদ ভেজে, কইন আমীর উদ্দিনে।।
দুরুদ পড়রে মোমিন ভাই।

Mahe Romadan Bangla Islamic Song - রহিম রহমান সুবাহান মাওলা তোমার সেরা দান

রহিম রহমান সুবাহান
মাওলা তোমার সেরা দান
বরকতময় এই মাসের নাম
রামাদান, রামাদান।
মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
এই মাসে পেলাম যে কিতাব
কালামুল্লাহ যার খেতাব
উম্মতের সেরা উপহার
আল কুরআন, আল কুরআন
মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
যেখানে নাজিল হলো কুরআন
নাজিলের মাস মাহে রমজান
বরকতময় সে নাজিলিস্থান
গারে হেরা
জিব্রিল এসে দিলেন চাপ
রাসুলুল্লাহর বেড়ে যায় তাপ
বরকতময় সে চাপের নাম
ইক্বরা, ইক্বরা
মহিয়ান গরিয়ান আল্লাহু
রহমান দয়াবান জাল্লাহু
দিয়েছো মোদের কামিয়াব হতে
তোমার সেরা দান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান
রামাদান মাহে রামাদান

Mouj uthese shagor jure - মৌজ উঠেছে সাগরে জুড়ে

মৌজ উঠেছে সাগরে জুড়ে
সাতার নাহি জানি
ঐ পাড়ে মোর বসত বাড়ি
ছোট্ট কবর খানি
ঐ বাড়িটি ডাকছে আমায়
দিতে হবে সাড়া
আল্লাহ আল্লাহ…
দিন কেটে যায় রাত কেটে যায়
হাসি খুশির গানে
একটি বারও হুশ এলো না
আমার অবুঝ প্রাণে
এবার দেখি চতুর্দিকে
শেষ বিদায়ের তাড়া ।
যখন আমার থাকবে না কেউ
তুমি হইয়ো সাথী
কবর দেশের অন্ধকারে
জ্বালিয়ে দিও বাতি
রোজ হাশরের ঘোর বিপদে
দিও আমায় ক্ষমা ।