google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Matir prithibi tumi bolo মাটীর পৃথিবী তুমি বলো

মাটীর পৃথিবী তুমি বলো,
আমার কি অপরাধ,
নেই কি আমার তোমার বুকে,
কোন আশা কোন সাধ।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
কতদিন এমন করে,
আমি জ্বলবো দুঃখের ধহনে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
আলো ঝল-মল বাসর আমার,
ভরিয়ে দিলো বাথা নিরাশার।
আলো ঝল-মল বাসর আমার,
ভরিয়ে দিলো বাথা নিরাশার।
ভরিয়ে দিলো নিরাশা-
মধু স্বপ্ন ভেঙ্গে গেলো,
কেন অশ্রু আমার নয়নে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে।
কতো ছন্দে গানে দুটি মন,
কতো ছন্দে গানে দুটি মন,
দেখেছিনু মিলন ও স্বপন,
দেখেছিনু মিলন ও স্বপন।
কেন আমার সেই হাঁসি গান,
কান্না হয়ে ভাষায় এ প্রাণ,
কেন আমার সেই হাঁসি গান,
কান্না হয়ে ভাষায় এ প্রাণ,
কান্না হয়ে ভাসে প্রাণ।
কেন ছন্দ থেমে গেলো,
কেন গন্ধ আমার জীবনে।
বলে দাও মাটীর পৃথিবী,
কোথা শান্তি আমার জীবনে,
কতদিন এমন করে,
আমি জ্বলবো দুঃখের ধহনে।
আমি জ্বলবো দুঃখের ধহনে।
আমি জ্বলবো দুঃখের ধহনে।

No comments:

Post a Comment