google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Eneci amar shoto jonomer prem এনেছি আমার শত জনমের প্রেম

এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা।
স্বপনে আমার সাথীহারা রাতে,
স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ,
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে,
চাঁদের জোছনা ঢালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজ ও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।

No comments:

Post a Comment