Kisu Dure Thaka Kisu Kase Asha - কিছু দুরে থাকা কিছু কাছে আসা
কিছু দুরে থাকা কিছু কাছে আসা
এ আসার যেন শেষ নেই
তুমি এলে কাছে সুর জাগে গানে
সুরের যে কিছু শেষ নেই।
এই রাত এত সুন্দর হল তুমি আসবে বলে
এই চাঁদ এত সপ্নীল হল ভালবাসবে বলে
দুজনের মধুস্বপ্নের মতো
মায়াময় কোন দেশ নেই।
এই মন এত চঞ্চল হল তুমি আসবে বলে
এই ক্ষন এত উজ্জ্বল হল তুমি হাসবে বলে
হাসির মায়ায় কে বলে এখন
ভালোলাগার সে আবেশ নেই।
No comments:
Post a Comment