google-site-verification=qhdWlpY2sBk-GBckPZbRZRwl6k5Z9ub56GLZ93NiLT0

Koto Janajar Poreci Namaz Diyeci Koto Dafan Lyrics - কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক্স

Koto Janajar Poreci Namaz Diyeci Koto Dafan Lyrics - কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক্স





কত জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

আমার তরি বাঁধা আছে
কোন সে খেয়াঘাঁটে।
কোন মসজিদে এলান হবে
শোয়াবে শেষ খাটে।
কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন।।

জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কোন বাতাশে কোথায় যেনো
দুলছে বাঁশের ঝাড়।
কোন সে মাটি কোন খানে
ডাকে রে বার বার।
কোথায় যেন বর যাত্রি আছে রে চারজন।।

জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন
কোথায় যেনো আছে আমারও
তৈরি সাদা কাফন।।
জানাযার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন
কত জানাযার পরেছি নামাজ
দিয়েছি কত দাফন।।

কথা: আব্দুল কাদির হাওলাদার

No comments:

Post a Comment